নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সুবর্ণচরে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় ৩ সন্তানের জননী শারমিন আক্তারকে (৩০) নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এরই মধ্যে নির্যাতনের একটি ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৩ সন্তান
নোয়াখালীর সেনবাগে কামাল উদ্দিন মজুমদার (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলার কেশারপাড় ইউনিয়নে মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।
ফেনীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ হোসনে আরা (২৫)। মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টায় ফেনী জেনারেল হাসপাতালে দুইটি ছেলে ও একটি মেয়ে শিশুর জন্ম দেন তিনি। মা ও তিন নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কক্সবাজারে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। তার নাম তসলিমা কাউসার। ওই গৃহবধূ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী।
জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় চীন সরকার সোমবার এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। এখন থেকে চীনা নাগরিকরা তিনটি সন্তান নিতে পারবেন। এতে তারা সরকারি কোনো বাধার সম্মুখীন হবেন না।